মেহেরপুর নিউজ :
যে মেয়েদের নামে জমি রেস্টি করে দিলেন পিতা, সেই মেয়েরাই তাদের পিতাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন।
রবিবার রাতে মেহেরপুর সদর উপজেলা বামন পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে মেহেরপুর সদর উপজেলার বামন পাড়া গ্রামের শাহাদত আলীর ছেলে আব্দুল মান্নানের (৭০) স্ত্রীর মৃত্যুজনিত কারণে ৩ মাস পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
আব্দুল মান্নান দ্বিতীয় বিয়ে করার ১ মাস আগে তার চার মেয়ে মাশরা খাতুন, মিনারা খাতুন, ইতি খাতুন ও সালমা খাতুনের নামে বাড়ির বাড়িসহ জমি রেস্টি করে দেন।
এদিকে জমি রেজিস্ট্রি করে দেয়ার পর থেকেই মান্নানের চার মেয়ে তাদের পিতার উপর অত্যাচার শুরু করেন। এদিকে রবিবার সন্ধ্যার পর চার মেয়ে মিলে তার পিতাকে বাড়ি থেকে বের করে দেয়।এ ঘটনার পরপরই আব্দুল মান্নান রাস্তার পাশে অবস্থান গ্রহণ করলে এলাকাবাসির মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়।
আব্দুল মান্নান জানান, আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর মেয়েদের অনুমতি নিয়ে আমি দ্বিতীয় বিয়ে করি, দ্বিতীয় বিয়ে করার আগেই আমি আমার চার মেয়ের নামে বাড়িসহ জমি রেজিস্ট্রি করে দিই, তারপরও মেয়েরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন