মেহেরপুর নিউজ, ০২ ফেব্রুয়ারী :
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে মোঃ শাহ্ দারা (বিপিএম) যোগদান করেছেন। চুয়াডাঙ্গার বাসিন্দা মোঃ শাহ্ দারা কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে মেহেরপুর সদর থানায় যোগদান করেন।
১৯৯৬ সালে সাতক্ষিরা কলারোয়া থানায় পুলিশের কর্মকর্তা হিসাবে চাকুরী জীবন শুরু করেন। এর পর তিনি দেশের বিভিন্ন স্থানে সুনামের সাথে চাকুরী করেছেন। ২ কন্যা সন্তানের জনক নবাগত ওসি মোঃ শাহ্ দারা মেহেরপুর নিউজকে বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষনা অনুযায়ী মাদক নিমূল করা সহ সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরোদ্ধে আমার অবস্থান হবে জিরো টলারেন্স। তিনি মাদক মুক্ত মেহেরপুর গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।