মেহেরপুর নিউজ:
মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকার কারণে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সরকার ঘোষিত লকডাউন চলাকালে মেহেরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসকল মামলা ও গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
জানা গেছে শুক্রবার সকাল থেকে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় মেহেরপুর ট্রাফিক পুলিশের অভিযান পরিচালনা করা হয়। এ সময় চালকের হেলমেট না থাকার সহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকার কারণে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ।