মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালীতে প্রাইভেটকারের ধাক্কায় মোঃ আজিল মালিথা ( ৫৫ ) এক বৃদ্ধ আহত হয়েছেন।
সোমবার সকালের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ফুটবল মাঠের পাশে এ দুর্ঘটনা ঘটে। আহত মোঃ আজিল মালিথা মোনাখালী গ্রামের জামাল মালিথার ছেলে।
জানা গেছে ঘটনার সময় আজিল মালিথা সাইকেল যোগে বাড়ি ফেরার পথে বিপরীত গামী একটি দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় গ্রামবাসীরা মাইক্রোবাসটি আটক করেছে।