মুজিবনগর প্রতিনিধি:
মুজিবনগরে মোনাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সভা ও আলোচনা অনুষ্ঠান। শুক্রবার বিকালে দিকে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনাখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফা গাইন।
কর্মী সভায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম তার ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও মেম্বার আবুল কালামের উপর বিষোদাগর করে বলেন, “ওয়ার্ডের সাংগঠনিক অবস্থা সুদৃঢ় না করে জামাত ও বিএনপির কিছু হাইব্রিড নিয়ে সে দল বাজি করে। ত্যাগীদের কোন স্থান তার কর্মসূচিতে থাকে না।তাই আমি সভাপতি হিসেবে ত্যাগিদের সাথে নিয়ে আজকের এই আয়োজন করেছি”।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি বেলাল হোসেন বিপ্লব, মোনাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি শান্তি রাজ মন্ডল, পাঁচ নম্বর ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক , ৬ নং ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক, মোনাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, বিশ্বনাথপুর গ্রামের অন্যতম আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ ও আমানুল ইসলাম। মোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফা গাইন বলেন “সামনে জাতীয় নির্বাচন উপলক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্দেশে প্রতিটি ওয়ার্ডকে আওয়ামী লীগের দুর্গে পরিণত করতে সব ধরনের সহযোগিতা করতে আমি প্রস্তুত”