মেহেরপুর নিউজ,২০ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর মটর শ্রমিক ইউনিয়ন মোমিনপুর ডায়মন্ড ক্লাবের সহযোগীতায় মোমিনপুর মাঠে অনুষ্ঠিত আবুল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গার সৃজনশীল একাধম সেমিফাইনালে উঠেছে।
শুক্রবার অনুষ্ঠিত ১ম কোয়াাটার ফাইনালে সৃজনশীল একাদশ ১-০ গোলে কুষ্টিয়ার দৌলতখালী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের মানিক পেনাল্টির মাধ্যমে জয়সূচক গোলটি করে। একই দলের শরিফ ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে টুর্নামেন্টে কমিটির আহবায়ক রফিকুল ইসলাম পুরস্কার তুলে দেন। এ সময় শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, সম্পাদক শফিকুল আযম, উপদেষ্টা মঞ্জুর কাদের সেখানে উপস্থিত ছিলেন।