মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাব্বারুল ইসলামের সভাপতিত্বে শিক্ষার মান উন্নয়নে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। সভায় শিক্ষার মান উন্নয়নে ব্যাপক আলোচনা করা হয়।