মেহেরপুর নিউজ:
স্টাসিস গ্রুপ ও কেয়া ষ্টোর মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় সিনিয়র গ্রুপের ক্রিকেট টুর্নামেন্টে ওল্ড টাইগার নাটকীয়ভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সিনিয়র গ্রুপের ফাইনাল খেলায় ওল্ড টাইগার হারতে বসা খেলায় ৮ উইকেটে ২০০১ ব্যাচকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০০১ ব্যাচ ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করে। দলের পক্ষে ফয়সাল ৪২ করে রান করে । জবাবে খেলতে নেমে ওল্ড টাইগার্স হারতে বসেও শেষ পর্যন্ত ২০০১ ব্যাচকে পরাজিত করে। শেষ বলে ওল্ড টাইগার্স এর প্রয়োজন ছিল পাঁচ রান। অভিজ্ঞ অলরাউন্ডার লিটিল শেষ বল থেকে ৬ রান করে নাটকীয়ভাবে দলকে জয়ী করান। খেলা শেষে ওল্ড টাইগার্সের খেলোয়াড়রা উল্লাসে ফেটে পড়েন। দলের পক্ষে জুয়েল সর্বোচ্চ ৪৬ রান করেন।