মেহেরপুর নিউজ:
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মেহেরপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
‘ঐতিহাসিক ৭ মার্চ দিবস’ উপলক্ষ্যে পালিত কর্মসূচির মধ্যে ছিল- সূর্যোদয়ের সাথে সাথে ‘দি ফ্ল্যাগ রুলস ১৯৭২’ অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন, জেলা প্রশাসনের সাথে সমন্বয়পূর্বক সকাল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ায় অংশগ্রহণ, সকাল ১১ টায় ১৯৭১ সালে ৭ই মার্চে বঙ্গবন্ধুর প্রদত্ত ভাষণটি শুনানো ও বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত ডকুমেন্টারি ‘চিরঞ্জীব মুজিব’ প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ ।
এতে কর্তব্যরত ব্যতীত কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী, আনসার ব্যাটালিয়ন সদস্য, সাধারণ আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়াও দিনটি স্মরণে জেলা কমান্ড্যান্টের কার্যালয় মেহেরপুর কর্তৃক দৃশ্যমান স্থানে ব্যানার স্থাপন, অফিস ভবন ও প্রধান ফটকে জাঁকজমকপূর্ণভাবে আলোকসজ্জার ব্যবস্থা করা হয় ।