মেহেরপুর নিউজঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে এবং মেহেরপুর নিউজের সহযোগিতায় কুরআন-সুন্নাহর আলোকে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান ‘মাহে রমজানের ডাক’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মেহেরপুর শহরের থানাপাড়া মসজিদে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
‘যাকাতের গুরুত্ব ও ফজিলত’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বালিয়াঘাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাহমুদ হাসান। তিনি বলেন, যাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এবং সম্পদের পবিত্রতা ও সামাজিক বৈষম্য দূরীকরণে যাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিকভাবে যাকাত আদায়ের মাধ্যমে সমাজে দারিদ্র্য বিমোচন সম্ভব এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ নাইম আব্দুল। পরে ইসলামি গজল পরিবেশন করেন মোঃ আব্দুল মুহিত। অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।