মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৭ আগস্ট:
যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে মেহেরপুর শহরে মৌন মিছিল ও মানববদ্ধন কর্মসূচী পালন করেছে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড। মানববদ্ধনে মুক্তিযোদ্ধারা সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।
আজ ৭ আগস্ট বিকাল ৪ টায় মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার আবুল কাশেমের নেতৃত্বে স্থানীয় সামসুজ্জোহা পার্কের সামনে থেকে শতাধিক মুক্তিযোদ্ধার অংশ গ্রহনে একটি মৌন মিছিল শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনের সড়কে এসে শেষ হয়। পরে সেখানে মানববদ্ধন কর্মসূচী পালন করে মুক্তিযোদ্ধারা।
মানববদ্ধন কর্মসূচী মুক্তিযোদ্ধারা একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে সারিবদ্ধভাবে দীর্ঘ লইনে দাঁড়িয়ে পালন করেছে। মানববদ্ধনে জেলা,উপজেলা,ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের মুক্তিযোদ্ধারা অংশ নেয়।
এছাড়াও মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যকারী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আবুল হায়াত,নিয়াজউর্দ্দীন,আজগর আলী,তুফান,সিরাজুল ইসলাম সহ অনেকে।