মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যদের অভিযানে গরু মোটাতাজাকরণ ঔষধ ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
শনিবার ভোরের দিকে রংমহল সীমান্ত ফাঁড়ি বিজিবি সদস্যরা ১ হাজার পিস গরু মোটাতাজাকর ঔষধ ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। জানা গেছে রংমহল সীমান্ত ফাঁড়ির বিজিবি’র নায়েক আবুল বাশারের নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে রংমহল মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় হাজার পিচ ১ গরু মোটাতাজাকরণ ঔষধ ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।