মেহেরপুর নিউজ :
কোভিড-১৯ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার সকেলের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার রঘুনাথপুর আশ্রয়ন প্রকল্পে আশ্রিত ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান উপস্থিত থেকে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ইয়ানুর রহমান প্রমূখ। রঘুনাথপুর আশ্রায়ন প্রকল্প আশ্রিত ১৩৯ টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।