মেহেরপুর নিউজ, ১৩ মে:
রমযানের পবিত্রতা রক্ষার্থে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহ এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ ফরিদ আহম্মেদ, সহকারী কমিশনার মহিদুল ইসলাম, জেল সুপার কামরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী সহ সভাপতি আঃ হালিম, তহবাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় পবিত্র মাহে রমজান মাসে দিনের বেলায় পানাহার না করা সহ প্রকাশে খাবার বিক্রি না করার ব্যপারে প্রচার করার আহবান জানানো হয়।