মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর ভৈরব নদের সুইস গেটে ৭ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়ার পর সেটি সাড়ে তিন হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিকে ৭ কেজি ওজনের চিতল মাছটি ধরা পড়ে। জানা গেছে মুজিবনগর উপজেলার রতনপুর গ্রামের আয়নালের ছেলে বাবু আগের দিন সন্ধ্যার দিকে সুইচগেট এলাকায় সুতি জাল পেতে রাখেন।
বৃহস্পতিবার সকালে জাল টেনে অন্যান্য ছোট মাছের সাথে ৭ কেজি ওজনের ওই চিতল মাছ আটকে থাকতে দেখে বাবু আনন্দে আত্মহারা হয়ে পড়ে। মাছটি দেখার জন্য সেখানে ভিড় লেগে যায়।পরে রতনপুর গ্রামের রতন আলীর ছেলে রকিবুল মাছটি সাড়ে তিন হাজার টাকায় কিনে নেন।