মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের বেড়পাড়া মন বলাকা ক্লাবের উদ্যোগে বেড়পাড়া ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত মরহুম ফয়েজ উদ্দিন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে সাব্বির-সজল জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শনিবার রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সাব্বির – সজল জুটি ২১-৯,২১-১৩ সেটে মনিরুল-রুহুল জুটিকে পরাজিত করে। খেলায় সাব্বির ম্যান অব দ্যা ম্যাচ এবং ম্যান অ দা টুর্নামেন্ট নির্বাচিত হন। খেলা শেষে চ্যাম্পিয়ন রানারআপ, ম্যান অব ম্যান অব দা টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়। জাহিদুর রহমান জুম্মান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এর আগে তিনি খেলোয়াড়দের সাথে পরিচিতি হন।