মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ জানুয়ারী:
“জাগো মেহেরপুর” এর উদ্যোগে রাইপুর পুরাতন মসজিদ পাড়া যুব সংগঠনের আয়োজনে মেহেরপুরের রাইপুর গ্রামের দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বিকালে রাইপুর গ্লরামে অনুষ্ঠিত কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ‘জাগো মেহেরপুর’ এর উদ্যোক্তাবৃন্দ এবং রাইপুর পুরাতন মসজিদ পাড়া যুব সংগঠনের অন্যতম সংগঠক মোঃ সারাফ উদ্দিন, মোঃ হায়দার আলী, মোঃ ইনছার আলী, মোঃ কৌশিক আহমেদ, মোঃ ইনামুল ইসলাম এবং উক্ত সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে মেহেরপুরের রাইপুর গ্রামের ছিন্নমূল, অসহায় ও হত দরিদ্রদের মাঝে ১০০ টি কম্বল বিতরণ করা হয়।