মেহেরপুর নিউজ, ০৮ মে:
জাতীয়করণের দাবিতে সাংবাদিক সম্মলন করেছে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন মেহেরপুর জেলা শাখা।
রবিবার বেলা ১১ টার সময় মেহেরপুর জেলা সাব রেজিষ্ট্রি অফিসে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার সভাপতি মিজানুর রহমান হিরন। এসময় সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ পিয়াল, সহ-সভাপতি আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ ফিরোজ খান, মহিলা বিয়সক সম্পাদক রজিফা আক্তার, মুজিবনগর উপজেলা আহবায়ক আতাহার আলী, সিরিন আক্তার প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্য রাজস্ব খাতে স্কেলভ’ক্ত করার দাবিতে সারদেশের অংশ হিসাবে মেহেরেপুরে ৪ ও ৫ তারিখে কর্মবিরতি ও সেই সাথে সকাল ১০ থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি সমাবেশের ঘোষনা করা হয়।