মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার রাজাপুর বারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
রাজাপুর বারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ওয়াসিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন।
রাজাপুর বারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমাতুন নেছা নাজমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজাপুর বারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আক্কাস আলী, মোঃ আব্দুল মান্নান। পরে রাজাপুর বারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পরিক্ষায় ১ম ২য় ৩য় স্থান অধিকার স্থান লাভকারী ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।