মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের মাঠে কালবৈশাখী ঝড়ে আবুল হায়াত নামের এক কৃষকের ৮ বিঘা জমির কলা গাছ নষ্ট হয়ে গেছে। গত শুক্রবার সন্ধ্যা রাতে কালবৈশাখীর ঝড়ে আবুল হায়াতের ৮ বিঘা জমির কলা নষ্ট হয়।
জানাগেছে রাজাকান্তপুর গ্রামের আবুল হায়াত ৮ বিঘার জমি লিজ নিয়ে সেখানে কলার চাষ করেন। সম্প্রতি সময়ে ১২ লাখ টাকার চুক্তিতে কলা কান্দী বিক্রি করেন। এবং ২ লাখ টাকা অগ্রিম গ্রহণ করেন। কিছুদিনের মধ্যে ওই কলা কাটার কথা ছিল। কিন্তু তার আগেই কালবৈশাখীর ঝড়ে ৮ বিঘা জমিতে লাগানো সমস্ত কলার গাছ ভেঙে নষ্ট হয়ে গেছে।
সরেজমিনে কলার জমিতে গিয়ে দেখা গেছে ৮ বিঘা জমির কলা গাছ সম্পূর্ণ ভেঙে পড়ে রয়েছে। জমিতে সারি সারি কলারকান্দি পড়ে রয়েছে। আবুল হায়াত জানান, ব্যাংকের মাধ্যমে লোন গ্রহণ করে ওই জমিতে কলার চাষ শুরু করি, কিন্তু এক ঝড়ে সব কলারকান্দি নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।