মেহেরপুর নিউজ:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে দুটি সড়কের ইট বিছানো কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান প্রধান অতিথি হিসেবে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন ইউপি সদস্য ওয়াসিম আলী, সানোয়ার হোসেন, সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন নিকুল, স্বেচ্ছাসেবক লীগের নেতা আনিসুর রহমান প্রমূখ।