মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভুপেষ রঞ্জন রায়। মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলার রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি বিদ্যালয়ে মান সম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এছাড়া প্রতিটি শ্রেণি কক্ষে শিক্ষকদের পাঠদান পর্যবেক্ষণ ও শিক্ষাথীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। বিদ্যালয় পরিদর্শনের সময় বিদ্যালয়ের বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকগন উপস্থিত ছিলেন।