মেহেরপুর নিউজ:
বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশ সরকার ঘোষিত ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন সারাদেশের ন্যায় মেহেরপুরে শেষ হয়েছে। শুক্রবার সকাল থেকে মেহেরপুরের বিভিন্ন সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে তিন দিনব্যাপী শোক পালন শুরু হয়। গত বৃহস্পতিবার বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে পরলোকগমন করেন। তার মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের শোক পালিত হয়।