মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার রায়পুর জাগরণী ক্লাবের উদ্যোগে রায়পুর ফুটবল টুর্নামেন্টে কাজিপুর তরুণ সংঘ জয়লাভ করেছে। বুধবার বিকোলে রায়পুর মাঠে অনুষ্ঠিত খেলায় কাজিপুুর তরুণ সংঘ ১-০ গোলে বেলগাছি ফুটবল একাদশকে পরাজিত করে।
বিজয়ী দলের সোহান জয় সূচক গোলটি করেন। খেলায় বিজয়ী দলের সোহান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আলী হোসেন, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রাসেল উপস্থিত থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করেন। এসময় প্রাক্তন খেলার আয়ুব হোসেন, মেহেদী হাসান প্রমুখ ও সেখানে উপস্থিত ছিলেন।