মেহেরপুর নিউজ:
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে সারাদেশের ন্যায় মেহেরপুরের আজ শোক দিবস পালিত হচ্ছে আজ।
বুধবার সকাল থেকে মেহেরপুরের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। গত ৩১ আগস্ট ভারতের সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির মৃত্যুবরণ করেন।
সে কারণে বাংলাদেশে সরকারিভাবে এক দিনের শোক পালনের ঘোষণা দেয়া হয়। আজ বিভিন্ন সময়ে মসজিদে মসজিদে বিশেষ দোয়া সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান বিশেষ দোয়া করা হবে।