মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জুলাই:
মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সাবেক আমির গোলাম আযমের কারাদন্ডের রায়ে জনগনের প্রত্যাশা পূরণ হয়নি বলে প্রতিক্রিয়া জানিয়েছেন মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
তিনি মুঠোফোনে মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক ইয়াদুল মোমিনের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন,প্রসিকিউশনের রায় আমি মেনে নিয়েছি। তবে সবকয়টি অভিযোগ প্রমানিত হওয়ায় রায়ে সর্বোচ্চ শাস্তি আশা করে ছিলাম। আশাকরি আপিলে রায় বিবেচনা করবেন ট্রাইব্যুনাল।