মেহেরপুর নিউজ, ২৩ সেপ্টেম্বর:
২ দফা রিমান্ড শেষে মেহেরপুর শহরের টিবি ক্লিনিকের সামনে থেকে ২টি পিস্থল ও গুলি সহ আটক আবু সাইদ চুনকে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার ২য় দফা ২দিনের রিমান্ড শেষ হয়। এর আগে আরো ৩দিনের রিমান্ড নেওয়া হয়। গত ১৬ সেপ্টম্বর মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শহরের টিবি ক্লিনিকের সামনে থেকে ইজি বাইক চালানো অবস্থায় আবু সাইদ টুনুকে আটক করা হয়। ঐ সময় তার কাছে রাখা ২টি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলি এবং টি ম্যাগজীন উদ্ধার করা হয়।