মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাংগঠনিক সক্ষমতা নিরূপণ অনুশীলন শীর্ষক ওয়ার্কশপের উদ্বোধন করা হয়েছে।শনিবার সকালে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে রেড ক্রিসেন্টের উদ্যোগে ইউনিটের সাংগঠনিক সক্ষমতা নিরূপণ অনুশীলন শীর্ষক ওয়ার্কশপের উদ্বোধন করা হয়।
মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের সাবেক সভাপতি গোলাম রসুল সাংগঠনিক সক্ষমতা নিরূপণ অনুশীলন শীর্ষক ওয়ার্কশপ উদ্বোধন করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার একরামুল হক হীরা,সিনিয়র পিএম ই আর অফিসার আসিফ আলমাস,যুব রেড ক্রিসেন্ট এর খন্দকার শামসুজ্জোহা সোহাগ প্রমুখ।