মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাসের কারণে চলমান কঠোর লকডাউনের ৬ষ্ট দিনে সেনাবাহিনীর সদস্যরা জনসচেতনতা মূলক প্রচারণা চালিয়েছেন। বুধবার বাংলাদেশ সেনাবাহিনী যশোর সেনানিবাসের ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ১ টি দল মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় জনসচেতনতা মূলক প্রচারণা চালান।
যশোর সেনানিবাস ২৭ ফিল্ড আর্টিলারির রেজিমেন্টের লেফটেন্যান্ট শাদমান ইকবালের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা এ সচেতনতামূলক প্রচারণা চালান। এসময় স্বাস্থ্যবিধি মেনে চলাচল করা সহ বিনা কারণে বাইরে না আসার জন্য আহ্বান জানান।