মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কোলা সড়কসহ জেলার বিভিন্ন এলাকায় সড়ক গুলোর উপরে লালশাকের বীজ ফেলে রাখার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার হার বাড়ছে।
সদর উপজেলার আমঝুপি কোলার মোড় থেকে শুরু করে বাইপাস সড়ক পর্যন্ত সড়কের উপরে বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ লাল শাকের বীজ ফেলে রাখা হয়েছে। একইসাথে মেহেরপুর সদর উপজেলার আলমপুর-খোকসা সড়ক, মেহেরপুর শোলমারী সড়ক, রাজনগর- কচুখালী সড়ক সহ বিভিন্ন এলাকায় সড়কগুলোতে লাল শাকের ডাটা বিছিয়ে রাখা হয়েছে।
এতে করে ওই সড়কগুলোতে চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকি বহন করতে হচ্ছে। ওই সড়কগুলোতে লালডাটা ফেলে রাখার কারণে প্রতি মুহূর্তে দুর্ঘটনা ঘটছে। বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসা প্রয়োজন বলে এলাকাবাসী মত পোষণ করেছেন।