মেহেরপুর নিউজ, ১৩ ডিসেম্বর :
মেহেপুরের মুজিবনগর উপজেলা পরিষদের উদ্যোগে দারিয়াপুর লিচুতলা ব্যাডমিন্টন ক্লাবকে ব্যাডমিন্টন সামগ্রী প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার বৃহস্পতিবার লিচু তলার রাজিব আহমেদ এর হাতে এসকল সামগ্রী তুলে দেন। এ সময় ক্লাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন্।