শহিদুল ইসলাম/আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ সেপ্টেম্বর:
সোনার হরিনের দেখা পেতে পরিবার পরিজন ছেড়ে মিশর পরে লিবিয়া। ভাগ্যের পরিহাসে আজ লাশ হয়ে বাড়ি ফিরলো মেহেরপুরের সদর উপজেলার ময়ামারি গ্রামের আনসার আলীর ছেলে ইসরাফিল(৩৫) ।
নিহতের পিতা আনসার আলী জানান, তিন বছর আগে ভ্যাগের চাকা ঘোরাতে মিশরে পাড়ি জমায় ইসরাফিল। সেখানে সারা মাস কাজ করে যে বেতন পেতো তা তার খেয়েদেয়ে পরিবারের চাহিদা পূরন হতো না। অনেক ভেবে গত বছরের জুন মাসে সোনার হরিনের আশায় মিশর ছেড়ে পারি জমায় লিবিয়ায়। সেখানে ইসরাফিল একটি সুতা কারখানায় কাজ করতো। গত ২৯ আগষ্ট রাতে প্রতিদিনের মতকাজ শেষে সহকর্মিদের সাথে কোম্পানির গাড়িতে করে রুমে ফিরার সময় লিবিয়ার রাজধানীর ট্রিপুলী নামকস্থানে একটি মাল বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে ইসরাফিলের জীবনের চাকা থেমে যায়।
নিহতের বড় ছেলে ৫ম শ্রেণীর ছাত্র ইসমাইল আবেগ আপ্লুত হয়ে জানায়, ছুটিতে বাড়ি আসার সময় আমার জন্য একটা ভাল মোবাইল আনবে বাবা এবং আমার ছোট বোনের জন্য অনেক খেলনা আনবে। বাবা আমাকে মোবাইলে সবসময় বলতো আমি যদি এসএসসি পাশ করি তাহলে আমাকে ঢাকায় ভাল একটা কলেজে ভর্তি করে পড়াশনা করাবে। কিন্তু বাবাতো আর ফিরে আসবে না তাহলে আমাকে ভাল কলেজে পড়াবে কে এভাবে বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়ে ইসমাইল। এক মাত্র মেয়ে ইতি ক্লাশ ওয়ানে ছাত্রী সে শুধু সবার দিকে চেয়ে আছে। তার সাথে কথা বলতে গেলে সে জানায় তার বাবা আজ বিদেশ থেকে বাড়ি আসছে তাই তাদের বাড়িতে এত লোক। সে এখনো জানেনা তার পিতা সারা জীবনের জন্য না ফেরার দেশে চলে গেছে। ইতির বাবা বিদেশ থেকে আসছে ঠিকি কিন্তু কফিনে বন্দি হয়ে।
পরিবার সূত্রে জানাগেছে, আইনী জটিলতা কাটিয়ে আজ বুহস্পতিবার সকালে নিহত ইসরাফিলের লাশ বাংলাদেশে এসে পৌছায়। পরে ইয়ারপোর্ট থেকে ইসরাফিলের লাশ তার স্বজনরা গ্রহন করে। নিহত ইসরাফিলের লাশবাহী গাড়ি ঢাকা থেকে মেহেরপুরের ময়ামারীতে পৌছালে আজ রাতেই নিহতের লাশ গ্রাম কবরস্থানে দাফন করা হয়।