মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে গাংনী ফুটবল মাঠে অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বাণিয়াপুকুর একাদশ জয়লাভ করেছে।
বুধবার বিকালে অনুষ্ঠিত খেলায় বাণিয়াপুকুর একাদশ টাইব্রেকার খোকসা ফুটবল একাদশকে পরাজিত করে।
নির্ধারিত সময় খেলাটি ২-২ গোলে অমীমাংসিত থাকায় শেষ পর্যন্ত ট্রাইবেকারের আশ্রয় নিতে হয়। টাইব্রেকারে বানিয়াপুকুর ৩-২ গোলে খোকসাকে পরাজিত করে।