মেহেরপুর নিউজ:
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের সিএমসি(চাঁদবিল-ময়ামারী-কোলা) মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিএমসি (চাঁদবিল- ময়ামারী- কোলা) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ হাসান রুমির সভাপতিত্বে আলোচনা সভায় সিএমসি (চাঁদবিল-ময়ামারী-কোলা) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।