মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ জানুয়ারী:
মেহেরপুর জেলা কারাগারের উদ্যোগে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় “পাপকে ঘৃণা কর: পাপিকে নয়” এ শ্লোগানকে সামনে রেখে কারা অভ্যন্তরে অনুষ্ঠিত শহীদ মুক্তিযোদ্ধা কারা বন্দী ক্রিকেট টুর্নামেন্টে শহীদ রফিক একাদশ জয়লাভ করেছে।
শুক্রবার অনুষ্ঠিত খেলায় শহীদ রফিক একাদশ ২ উইকেটে শহীদ হামিদ সংঘকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে শহীদ হামিদ সংঘ ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৭ রান করে। দলের পক্ষে মিলন সর্বোচ্চ ২৩ রান করে। জবাবে খেলতে নেমে শহীদ রফিক একাদশ ৯ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়।