মেহেরপুর নিউজ, ০৯ ডিসেম্বর:
মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামে সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্টে এল আর এন্টার প্রাইজ জয়লাভ করেছে।
শুক্রবার বিকালে শালিকা স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় এল আর এন্টার প্রাইজ ৫৩ রানে রেড পারপেলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে এল আর এন্টার প্রাইজ নির্ধারিত ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাজু আহামেদ ৫১ রান করেন।
জবাবে খেলতে নেমে রেড পারপেল একাদশ ১৩ ওভার ৪ বলে সককটি উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করেন। দলের পক্ষে স্বপন ৪৩ রান করে। এল আর এন্টার প্রাইজের পক্ষে লিটিল ২ উইকেট লাভ করে।
বিজয়ী দলের রাজু আহামেদ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসাবে রয়েছে মেহেরপুর নিউজ।