মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার শালিকা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সদর উপজেলার শালিকা আল্ মাদ্রাসাতুল আরাবিয়া দারুস্ সূন্নাহ্, মাদ্রাসা মসজিদে বৈদ্যুতিক ফ্যান প্রদান করা হয়েছে।
শনিবার সকালের দিকে ইউপি সদস্য জামিরুল ইসলাম ও আবু জুয়েল উপস্থিত থেকে শালিকা আল্ মাদ্রাসাতুল আরাবিয়া দারুস্ সূন্নাহ্, মাদ্রাসা মসজিদে বৈদ্যুতিক ফ্যান প্রদান করেন।এ সময় শালিকা আল্ মাদ্রাসাতুল আরাবিয়া দারুস্ সূন্নাহ্, মাদ্রাসা মসজিদ কমিটির সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।