মেহেরপুর পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান রিটন দ্বিতীয়বারের মতো প্যানেল মেয়র মনোনীত হয়েছেন।
রবিবার রাতে পৌরসভা কার্যালয় কাউন্সিলরদের মধ্যে আলোচনা সভা শেষে শাহিনুর রহমান রিটনকে ১ নম্বর প্যানেল মেয়র, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজীবকে ২ নম্বর প্যানেল মেয়র এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর (৭,৮,৯) রোকসানা কামালকে ৩ নম্বর প্যানেল মেয়র হিসেবে নাম ঘোষণা করা হয়। মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে আলোচনা সভায় মেহেরপুর পৌর এলাকার সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।