মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে সদর উপজেলার আমঝুপি মাঠে অনুষ্ঠিত ৪৯ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট বালকদের খেলায় এ এল এম জিয়াউল হক ফ্রেন্ড ফাউন্ডেশন স্কুল সদর উপজেলা পর্যায়ের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল ৭ উইকেটে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে। ফ্রেন্ডস ফাউন্ডেশন এর পক্ষে সোহান দুটি উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে এ এল এম জিয়াউল হক ফ্রেন্ড ফাউন্ডেশন ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফাইনালে ফ্রেন্ডস ফাউন্ডেশন আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় সাথে মোকাবেলা করবে।