মেহেরপুর নিউজ, ০৪ জানুয়ারী:
বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে জেলা পর্যায়ে তিন দিন ব্যাপী ৪৬তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট বালকে মেহেরপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, বালিকায় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, ভলিবল বালকে জাদুখালি স্কুল এন্ড কলেজ, বালিকায় মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়, ব্যাডমিন্টন বালক এককে সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় ও দ্বৈতে দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়, বালিকায় একক ও দ্বৈতে দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়, বাস্কেটবল বালকে জোড় পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, হকি বালকে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়, বালিকায় আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় জেলা পর্য়ায়ে চ্যাম্পিয়ন হয়ে অঞ্চল পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বুধবার অনুষ্ঠিত জেলা পর্যায়ের ফাইনাল খেলায় ক্রিকেট বালকে মেহেরপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে, বালিকায় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে, ভলিবল বালকে জাদুখালি স্কুল এন্ড কলেজ গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে, বালিকায় মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয় ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়কে, ব্যাডমিন্টন বালক এককে সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় জাদুখালি স্কুল এন্ড কলেজকে ও দ্বৈতে সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়কে, বালিকায় এককে সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় দারিয়াপুরকে ও দ্বৈতে দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় সাহেবনগরকে , বাস্কেটবল বালকে জোড় পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় আমঝুপি মাধ্যমিক বিদ্যারয়কে, হকি বালকে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ও বালিকায় আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ওয়াকওভার পেয়ে চ্যাম্পিয়ন হয়।