মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর কবরস্থানের সংস্কার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে শুভরাজপুর কবরস্থানের সংস্কার কাজ শুরু করা হয়।
জেলা পরিষদের প্রায় ১০ লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে শুভরাজপুর কবরস্থানের গেইট নির্মাণসহ, অন্যান্য সংস্কার কাজ করা হবে। জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মীরন সংস্কার কাজের উদ্বোধন করেন।