মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামে রাস্তা করাকে কেন্দ্র করে জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহমদ মিরন ও সাবেক ইউপি সদস্য মজনু গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৮ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে শাহাদত হোসেন, আহসান হাবীব, কুদ্দুস আলী, জাকির হোসেন,জুল হোসেন ইদ্রিস আলী মানিক হসেন এবং আব্দুল মতিনকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করার পর আহত শাহাদাত হোসেন এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহীতে রেফার্ড করা হয়েছে।
আহত শাহাদত মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামের ফরমান আলীর ছেলে, আহসান হাবীব একই গ্রামের আতরআলী ছেলে, কুদ্দুস আলী ইমাজ উদ্দিন এর ছেলে, জাকির হোসেন আবদুল হান্নানের ছেলে, জুল হোসেন হাসমত আলীর ছেলে, ইদ্রিস আলী সুরমান আলীর ছেলে, মানিক হোসেন শরিফুল ইসলামের ছেলে এবং আব্দুল মতিন মাওলা বক্স এর ছেলে। শনিবার সকালের দিকে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়।