মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের শেখপাড়া ভোরের ছোঁয়া যুব সংঘের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ভোরের ছোঁয়া যুব সংঘ প্রাঙ্গনে ১৪ পাউন্ড কেক কেটে ভোরের ছোঁয়া যুব সংঘের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
ভোরের ছোঁয়া যুব সংঘের সভাপতি ফাহাদ খানের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক মারুফ হোসেন পনির,সিনিয়র সহ-সভাপতি মোঃ নাসিম খান, সহ-সভাপতি শরিফুল ইসলাম সেতু, সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান, যুগ্ন সাধারন সম্পাদক মেহেদী হাসান নিপু, কোষাধক্ষ্য মেহেদী হাসান মিশুক,দপ্তর সম্পাদক নিশান সেখ, সাবেক সভাপতি মোঃ মলিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।