মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মেহেরপুর শহরের শেখপাড়া ভোরের ছোঁয়া যুব সংঘের উদ্যোগে সাইকেল র্যালীর আয়োজন করা হয়।
শুক্রবার সকালে শতাধিক যুবক সাইকেল র্যালীতে অংশগ্রহণ করেন। ভোরের ছোঁয়া যুব সংঘের সভাপতি আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক ফাহাদ খানের নেতৃত্বে সুসজ্জিত সাইকেল র্যালীটি শেখপাড়া ভোরের ছোঁয়া যুব সংঘ কার্যালয়ের সামনে থেকে শুরু করে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আমঝুপি নীলকুঠি তে গিয়ে শেষ হয়। ভোরের ছোঁয়া যুব সংঘের সদস্যসহ এলাকার শতাধিক যুবক সাইকেল ও মোটর সাইকেলেযোগে র্যালীতে অংশগ্রহণ করেন।