মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ছাত্র লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
বুধবার রাতে মেহেরপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভানেত্রী সৈয়দা মোনালিসা ইসলাম,জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলকারনাইন বায়াজিত,কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, ছাত্রলীগ নেতা রাতুল প্রমূখ।
এ সময় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পি পি পল্লব ভট্টাচার্য, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান,পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহজামান, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতিন, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসিরা পলি, পৌর যুব মহিলা লীগের সভানেত্রী রোকসানা কামাল রুনু প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে সেখানে কেক কাটা হয় এবং পরে শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।