মেহেরপুর নিউজ:
শেখ রাসেল দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন,মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ এর সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমূখ।
আলোচনা সভা অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, আশরাফুজ্জামান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম,(সার্কেল) অপু সরোয়ার জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম জাহিদ হোসেন, টিটিসির অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার, জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান,সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ ওবায়দুল্লাহ, পিপি পল্লব ভট্টাচার্য প্রমূখ।