মেহেরপুর নিউজ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া অনুষ্ঠান ও শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে মেহেরপুর সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে দোয়া অনুষ্ঠান এবং শিশু পরিবারের আশ্রিত শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
উপজেলা সভাপতি খন্দকার জুলকার নাইন বায়াজিত, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদীব হোসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, সহ-সভাপতি দুলাল মাহমুদ, শাজাহান আলী, যুগ্ম সম্পাদক জুহানি, সহ সম্পাদক অপূর্ব কুমার সাহা, শামীম রেজা, ক্রীড়া সম্পাদক এজাজ আহমেদ আহমেদ, দপ্তর সম্পাদক ইব্রাহিম আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অমি পারভিন, জেলা ছাত্রলীগের সদস্য আরিফুল ইসলাম প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।