মেহেরপুর নিউজ, ১৫ আগষ্ট:
জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুরে সকল মোবাইল সিম অপারেটর কোম্পানি সাধারণ ছুটি থাকলেও রবিতে কর্মরতদের মার্কেট কাজ করতে দেখা গেছে।
সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালনের জন্য অন্য সিম অপারেটরা সেখানে সাধারণ ছুটি দিয়েছে সেখানে রবিতে কর্মরতরা সোমবার সকাল থেক বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন মার্কেটে কাজ করতে দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে রবি’র এক এসআর নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভাই আমরা মার্কেটে কাজ করি। মাস শেষে আমাদের টার্গেট দেখা হয়। টার্গেট পূরণ না হলে চাকুরীতে অনেক সমস্য হবে। শোক দিবসে ছুটির বিষয়ে প্রশ্ন করা হলে হলে তিনি বলেন, প্রতিদিন আমাদের টার্ডেট দিবস শোক পালনের সময় কই?
জানতে চাইলে রবি’র টিএম সাজ্জাদ খান বলেন, এবিষয়ে আমাদের কোন কিছু করার নাই। উপর থেকে আমাদের যে রকম নিদের্শনা আসে আমরা সে মতে কাজ করি। তবে স্থানীয় পরিবেশরা মনে করলে বিশেষ বিশেষ দিবসে সাধারণ ছুটি দিতে পারে।
রবির মেহেরপুর জেলার পরিবেশক সাইদুর রহমান শাহীন বলেন, কোম্পানির নির্দেশনা ছাড়া আমরা কোন কিছু করতে পারিনা। আমাদের যে ভাবে নিদের্শনা দেওয়া হয় তেমন ভাবে মার্কেটে কাজ করি।
রবি’র আর এম আমির খসরু বলেন, শুধু জিপি বা বাংলালিং কেন সিম কোম্পানির বাইরেও অনেক কোম্পানি শোক দিবসে ছুটি দেইনি।