মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের শোলমারী গ্রামে অস্থায়ী স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালের দিকে জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান ফিতা কেটে অস্থায়ী স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করেন। সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুল্লাহ, কৃষি অফিসার নাসরিন পারভীন, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ এসময় সেখানে উপস্থিত ছিলেন।
কুতুবপুর ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র শোলমারী গ্রাম থেকে অনেক দূর হওয়ায় শোলমারী গ্রামের অনেকেই প্রাথমিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হন। এ বিষয়টি বিবেচনা করে ইউপি চেয়ারম্যান সেলিম রেজার উদ্যোগে সপ্তাহের ২-১ দিন শোলমারী এবং আশপাশের গ্রামের মানুষের এখানে প্রাথমিক সেবা নিতে পারবেন।