মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমানের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে শ্যামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।